স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাডিলেডে শেষ ম্যাচেও সোহানদের ভরাডুবি

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

টপ অ্যান্ড টি–টোয়েন্টি সিরিজটা আশানুরূপ হলো না বাংলাদেশ ‘এ’ দলের জন্য। নিজেদের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ব্যাট হাতে লড়াই করলেও বোলিং বিভাগে ছিলো একেবারেই বিবর্ণ।

ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’। ইনিংসের শুরুতে নাঈম শেখ কিছুটা ধীরগতিতে খেললেও অপর ওপেনার জিসান আলম ছিলেন বেশ আক্রমণাত্মক। জিসান ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৮ বলে পূর্ণ করেন অর্ধশতক। ওপেনিং জুটি থেকে আসে ৪৮ রান।

তিনে নামা সাইফ হাসান বড় কিছু করতে পারেননি। তবে শেষ দিকে আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী চৌধুরী ইনিংসকে ভরসা দেন। আফিফ মাত্র ২৩ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ইয়াসির অপরাজিত থাকেন ১৫ বলে ২৫ রান করে। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান তোলে বাংলাদেশ ‘এ’।

কিন্তু বোলিং বিভাগে সেই রান কোনোভাবেই যথেষ্ট হয়ে ওঠেনি। অ্যাডিলেডের দুই ওপেনার শুরু থেকেই টাইগারদের বোলারদের ওপর চড়াও হন। উদ্বোধনী জুটিতে তারা তুলে ফেলেন ১২৩ রান। জ্যাক উইন্টার ৩৫ রান করে আউট হলেও অপর প্রান্তে ম্যাকেঞ্জি হার্ভে ছিলেন অপ্রতিরোধ্য।

হার্ভে একাই ম্যাচটিকে একপেশে করে দেন। ৫৩ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংসে তিনি অপরাজিত থেকে দলকে ১৮.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ৭ উইকেট আর ১১ বল হাতে রেখেই তুলে নেয় সহজ জয়।

ব্যাট হাতে জিসান ও আফিফের ঝলক থাকলেও বোলিং ব্যর্থতায় ভরাডুবি হলো বাংলাদেশ ‘এ’ দলের। এর মধ্য দিয়েই শেষ হলো তাদের টপ অ্যান্ড টি–টোয়েন্টি সিরিজ অভিযান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X