স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জিসান-আফিফের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের। ‍ছবি : সংগৃহীত
চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের। ‍ছবি : সংগৃহীত

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ‍জিসান-আফিফের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

আগে ব্যাট করতে নেমে দলের হয়ে দারুণ এক ফিফটি হাঁকান ওপেনার জিসান আলম। ৩৮ বলে তার ব্যাট থেকে আসে ৫০ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে আফিফ হোসেন ধ্রুব দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ পেতে সাহায্য করেন।

ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’। দুই ওপেনার নাঈম শেখ এবং জিসান আলমের ব্যাটে চড়ে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। মারমুখি ব্যাটিংয়ে এগিয়েছেন জিসান। নাঈম এগোচ্ছিলেন স্বভাবসুলভ ধীর ব্যাটিংয়ে। ওপেনিং জুটি থেকে আসে ৪৮ রান।

১৭ বলে ১৫ রান করা নাঈমকে প্যাভিলিয়নে ফেরান ওয়াদিয়া। তিনে নেমে নাঈমের পথেই হেঁটেছেন সাইফ হাসান। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিসান। তরুণ এই ওপেনার সবমিলিয়ে ৩৮ বলে করেছেন ৫০ রান।

শেষ দিকে টর্নেডো চালিয়েছেন আফিফ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ২৩ বলে ৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে টিকে ছিলেন আফিফ। শেষ দিকে ইয়াসির আলি চৌধুরী অপরাজিত ছিলেন ১৫ বলে ২৫ রান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X