স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার। ‍ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার। ‍ছবি : সংগৃহীত

ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য পৃথক দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টি-টোয়েন্টি দলে ফিরেছেন দুই অভিজ্ঞ খেলোয়াড় স্পিনার কেশব মহারাজ ও ব্যাটার ডেভিড মিলার। লিডসে ওয়ানডে সিরিজ শুরু হবে ২ সেপ্টেম্বর। আর কার্ডিফে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাননি মহারাজ। জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন তিনি।

ইনজুরি থেকে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন দুই পেসার লিজাড উইলিয়ামস ও মার্কো ইয়ানসেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দ্য হানড্রেড নিয়ে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি মিলার। ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন রাসি ফন ডার ডুসেন, জিওর্জি লিন্ডে ও এনকাবা পিটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ওয়ানেডেতে সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হওয়ায় দলে জায়গা হারিয়েছেন স্পিনার প্রেনেলান সুব্রায়েন।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল : এইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কিউনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X