কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন একশর বেশি টেস্ট খেলা তারকা ক্রিকেটার

চেতেশ্বর পূজারা। ‍ছবি : সংগৃহীত
চেতেশ্বর পূজারা। ‍ছবি : সংগৃহীত

সব ধরনের ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন চেতেশ্বর পূজারা। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার। লাল বলের ফরম্যাটে দলটির অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে পূজারা লেখেন, ‘ভারতের জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সংগীত গেয়ে যতবার মাঠে নেমেছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আসলে এই অনুভূতি প্রকাশ করা অসম্ভব। কিন্তু যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ হয়। তাই কৃতজ্ঞতা নিয়ে আমি ভারতীয় ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ভারতের হয়ে পূজারার পথচলা শুরু হয় ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর এক যুগের বেশি সময় ভারতের টেস্ট ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন তিনি। বিশেষ করে বিদেশের মাটিতে, কঠিন পরিস্থিতিতে পূজারার ধৈর্য আর টেকনিক ভারতকে অনেক সিরিজে এগিয়ে দিয়েছে।

২০১০ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর ভারতের হয়ে ১০৩টি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলেছেন পূজারা। লাল বলে তিনি সবসময়ই টপ অর্ডারে ভরসার নাম ছিলেন। ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫ হাফসেঞ্চুরি। এক দশকেরও বেশি সময় ধরে পূজারা ছিলেন ভারতের তিন নম্বর পজিশনের সেরা টেস্ট ব্যাটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে পূজারার যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের ডিসেম্বরে, সৌরাষ্ট্রের হয়ে। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমেও তিনি রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X