রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

লাইনচ্যুত বগি রেখেই ছেড়ে গেল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে চলাচলকারী সিক্স ডাউন (লোকাল) ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে চলাচলকারী সিক্স ডাউন (লোকাল) ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : কালবেলা

রাজশাহীতে লাইনচ্যুত অবস্থায় একটি বগি রেখেই যাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে চলাচলকারী সিক্স ডাউন (লোকাল) ট্রেন। প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে ট্রেনের বগিটি উদ্ধার করা হয়।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এরপর সেই বগিটি রেখেই বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা করে।

জানা গেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনের ৬ ও ৭ নম্বর লাইনে চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল করে। এ লোকাল ট্রেনটির বগি লাইনচ্যুত হয় সাত নম্বর লাইনে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ না হলেও চার ঘণ্টা পড়ে ছিল বগিটি।

দীর্ঘ চেষ্টায় রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধারে সক্ষম হন। পরে পুরোদমে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রোববার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী লোকাল সিক্স ডাউন ট্রেনের একটি বগি রাজশাহী স্টেশনে লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে ওই বগিটি রেখে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা করে। লাইনচ্যুত বগির যাত্রীরা অন্য বগিতে উঠে চলে গেছে। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বগিটি উদ্ধার করা হয়। এখন ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X