স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে। ‍ছবি : সংগৃহীত
সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে। ‍ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত এক রাত পার করেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে হয়েছেন ম্যাচসেরা। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি গড়েছেন ইতিহাস।

টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। শুধু তাই নয়, ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ড গড়েছেন সাকিব।

সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামেন সাকিব। প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ম্যাচের ১৫তম ওভারে বল হাতে এসে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই স্পর্শ করেন ৫০০ উইকেটের অসাধারণ রেকর্ড।

এরপর থেমে থাকেননি সাকিব। ১৭তম ওভারে আবারও আঘাত হানেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে। কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে ফিরিয়ে নেন পরপর, সেইসঙ্গে ওভারটি শেষ করেন মাত্র ২ রান খরচ করে। মোট ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিব পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি। আর তাতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়েছেন তিনি।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সাকিবের চেয়ে বেশিবার ম্যাচসেরা হয়েছেন কেবল চারজন। সেই তালিকায় এক নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। ৪৮ বার ম্যাচসেরা হয়ে তালিকার দুইয়ে অবস্থান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের।

তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭১০ টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন ৪৭ বার। ৪৪ বার ম্যাচসেরা হয়ে চতুর্থ অবস্থানে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে। তারই সমান ৪৪ বার ম্যাচসেরা হওয়ার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের। দুজনই যৌথভাবে আছেন পঞ্চম স্থানে। দুজনের মধ্যে যে কেউ যে কোনো সময় এগিয়ে যেতে পারেন। কারণ, সাকিবের মতো রাসেলও সিপিএলে খেলছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১০

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১১

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৩

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৪

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৫

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৬

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৭

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৯

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

২০
X