স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

লম্বা সময় পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরা সাকিব আল হাসান টুর্নামেন্টে বলার মতো কিছুই করতে পারছেন না। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও মলিন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ব্যর্থতার দিনে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস হেরেছে ৮৩ রানের বড় ব্যবধানে।

শনিবার বাংলাদেশ সময় সকালে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের প্রতিপক্ষ ছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে সাকিব করেছেন ৭ বলে ৮ রান। বোলিংয়ে ২ ওভারে ১৬ রান খরচ করেও পাননি কোনো উইকেট।

গায়ানার দেওয়া ২১২ রানের লক্ষ্যে নেমে অ্যান্টিগার শুরুটা মন্দ হয়নি। ২.১ ওভারেই ১ উইকেটে ৪১ রান তুলে ফেলে তারা। ম্যাচের মোড় ঘুরতে থাকে অ্যান্টিগার ইনিংসের সপ্তম ওভার থেকে। এই ওভারের প্রথম বলে সাকিবকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ইমরান তাহির। গায়ানার তাহির ৪ ওভারে ২১ রানে পাঁচ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। তার স্পিন ঘূর্ণিতে মাত্র ১২৮ রানে ঘুটিয়ে যায় সাকিবের দল।

অ্যান্টিগার সর্বশেষ ম্যাচে দলকে জেতানো শামারের ওপর ঝড় বইয়ে দেয় গায়ানা। ৪ ওভারে এই পেসার ৬১ রান দেন। এদিন শাই হোপের ৫৪ বলে ৮২ রানের ইনিংসের পর ২৬ বলে ৬৫ রান করেন শিমরন হেটমায়ার। তাদের ইনিংস থামে ৩ উইকেট হারিয়ে ২১১ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য উপদেষ্টা / ‘ক্রাইটেরিয়া ফুলফিল করে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১০

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১১

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১২

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৩

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৪

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৬

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৭

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৮

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৯

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

২০
X