স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসিরা। ‍ছবি : সংগৃহীত
কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসিরা। ‍ছবি : সংগৃহীত

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠের পারফরম্যান্সে পার করছে দারুণ সময়। একের পরে এক জয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার মেসিদের খেলা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে ভারতের ফুটবল সমর্থকদের। চলতি বছরেই প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে আসছে স্কালোনির দল।

আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, নভেম্বরে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসি-ডি মারিয়া-মার্টিনেজরা। ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম উল্লেখ করেছে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন, এই ম্যাচে মেসিকেও খেলানো হবে।

এএফএ সূত্রে জানা গেছে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারতে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। আর এর জন্য তারা পাচ্ছে বড় অঙ্কের অর্থ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, কেরালায় মাত্র এক ম্যাচ খেলেই বাংলাদেশি টাকায় প্রায় ১৮১ কোটি টাকা নেবে মেসিরা।

ভারতে মেসিদের আসা চূড়ান্ত হওয়ার পর থেকে সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কোন দল হবে স্কালোনির দলের প্রতিপক্ষ। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। যদিও আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে এমন কোনো দলের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X