স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

এক ওভারে দিলেন ৪৩ রান, করলেন ১৩ বল

ঋষি ভারমান্নি। ‍ছবি : সংগৃহীত
ঋষি ভারমান্নি। ‍ছবি : সংগৃহীত

একজন ব্যাটার বৈধভাবে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান নিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের এক পেসার এক ওভারে দিয়েছেন ৪৩ রান। কীভাবে ঘটেছে এ ঘটনা সেটি নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ৪৩ রান দেওয়া সেই বোলারের নাম ঋষি ভারমান্নি।

মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ার ও অরল্যান্ডো গ্যালাক্সির মধ্যকার ম্যাচে ঘটে এ ঘটনা। অরল্যান্ডো দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল। আর এই দলের বোলার ভারমান্নিই দিয়েছেন এক ওভারে ৪৩ রান।

আটলান্টার ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন ভারমান্নি। প্রথম বলই করেন ‘নো’। পরের বল হয় ওয়াইড। তৃতীয় বল আবারও হয় নো। সেই বলে ছক্কা হাঁকান ব্যাটার। ভারমান্নি তার চতুর্থ বলটিও করেন ‘নো’। এই বলে ব্যাটার নেন ২ রান। পঞ্চম বলে আবার ওয়াইড। ষষ্ঠ বল করেন ‘নো’ হলে, যেটিতে ছক্কাও মারেন ব্যাটার। অর্থাৎ প্রথম ছয় বলের একটিও বৈধ বল করতে পারেননি ভারমান্নি।

সপ্তম বলে এসে বৈধ বল করতে সক্ষম হয় ভারমান্নি, তবে হজম করেন ছক্কা। পরের পাঁচ বল করতে অবশ্য বেশি বেগ পেতে হয়নি, মাঝে একটি ‘নো’ বলের পর টানা ৪টি বৈধ ডেলিভারিতে ওভার শেষ করেছেন। সব মিলিয়ে ভারমান্নি ১ ওভার শেষ করতে বল ডেলিভারি করেন ১৩ বার। ৫টি নো, ২ ওয়াইড আর ৪টি ছক্কা ও ২টি চারসহ মোট ৪৩ রান দেন ভারমান্নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X