স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিপুল ভোটে কোয়াবের সভাপতি হলেন মিঠুন

মোহাম্মদ মিঠুন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ মিঠুন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে বড় ব্যবধানেই জয় পেয়েছেন তিনি।

দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সভাপতি পদের জন্য ছিলেন দুই প্রার্থী—মোহাম্মদ মিঠুন ও সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। মিঠুন পান ১৫৪, আর সেলিম শাহেদ পান মাত্র ৩৪ ভোট। অর্থাৎ ১২০ ভোটের ব্যবধানে নতুন সভাপতি নির্বাচিত হন মিঠুন।

সভাপতি ছাড়া কার্যনির্বাহী কমিটির বাকি আটটি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউ। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

কোয়াবের এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। সক্রিয় ক্রিকেটারদের বড় উপস্থিতি এবারের কমিটিকে আলাদা গুরুত্ব দিচ্ছে। শান্ত, মিরাজ, আকবর, শুভ, শুক্কুর ও ইমরুল এখনো নিয়মিত খেলছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। তাদের সঙ্গে আছেন অভিজ্ঞ সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও নারী ক্রিকেটের অন্যতম মুখ রুমানা আহমেদ।

ভোটের ফল স্পষ্ট করেছে, ক্রিকেটারদের আস্থার বড় অংশ এখন মিঠুনের দিকে। জাতীয় দলের হয়ে নিয়মিত না হলেও, ঘরোয়া ক্রিকেটে লম্বা অভিজ্ঞতা আর সতীর্থদের আস্থা তাকে এনে দিল এই নেতৃত্ব।

এখন দেখার বিষয়, মাঠের বাইরেও নেতৃত্বের মঞ্চে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন মিঠুন। ক্রিকেটারদের স্বার্থরক্ষার দায়িত্ব নিয়ে শুরু হলো তার নতুন অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X