মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কন্যাসন্তানের বাবা হলেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। পুরোনো ছবি
মেহেদী হাসান মিরাজ। পুরোনো ছবি

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার ও টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঘরে এলো নতুন অতিথি। আজ দুপুরে তিনি প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মিরাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

খেলোয়াড়ি জীবনে ব্যাট-বল হাতে দেশের জন্য অনেক আনন্দ এনে দিয়েছেন মিরাজ। এবার ব্যক্তিগত জীবনেও নতুন আনন্দের পালক যুক্ত হলো তার সাফল্যের মুকুটে।

২০১৯ সালের মার্চে খুলনার মেয়ে রাবেয়াকে বিয়ে করেন মিরাজ। এক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান পুত্র মুদ্দাসসির হাসান ওয়াফিক।

তবে খুশির এই সময়ে পরিবারের সঙ্গে খুব বেশি দিন সময় কাটাতে পারবেন না মিরাজ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X