স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ। সিরিজকে সামনে রেখে এরই মধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

দ্বিপক্ষীয় এ সিরিজ খেলার লক্ষ্যে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেটে চলে যাবে স্বাগতিকরা। তবে আসন্ন এ সিরিজ খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের।

ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন মিরাজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন টাইগার এ ক্রিকেটার। ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি। এশিয়া কাপের আগেই তার ছুটি শেষ হবে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি আশা করছে, এশিয়া কাপের দলে পাওয়া যাবে টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ককে।

নেদারল্যান্ডস সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে সেই ক্রিকেটারদের মধ্য থেকেই ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হবে। সিলেটে প্রস্তুতি পর্ব চলার মধ্যেই এ দল ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে নেদারল্যান্ডস দলের।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ইরানের ঐতিহাসিক আলামুত দুর্গ 

বাংলাদেশের সিনেমায় অভিষেক, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহের সিকে ঘোষ রোডে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্সের শো-রুম উদ্বোধন

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

১০

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

১১

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

১২

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

১৩

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

১৪

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

১৫

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

১৬

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১৮

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১৯

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

২০
X