স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় ক্যারিবীয়দের কাছে বাংলাদেশের সিরিজ হার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্য ছিল নাগালের মধ্যেই তবে সেই ১৫০ রানের লক্ষ্যও বড় হয়ে গেল লিটন দাসদের জন্য। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ১৩৫ রানে থেমেছে লিটন দাসের দল।

শেষ ওভারে ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে বাংলাদেশের ২১ রান দরকার ছিল। কিন্তু স্পিনার আকিল হোসেনের সঠিক লেন্থ আর ভ্যারিয়েশনে একটি বাউন্ডারিও তুলতে পারেননি বাংলাদেশের শেষ জুটি। উল্টো রিশাদ হোসেন ও নাসুম আহমেদ আউট হয়ে ফেরেন—এবং তাতেই শেষ হয়ে যায় লিটন দাসদের লড়াই।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থেমেছে বাংলাদেশ। ফলে সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে এখন আনুষ্ঠানিক শেষ ম্যাচের অপেক্ষায় টাইগাররা।

এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস। শুরুটা ছিল ভয়ংকর—১১ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে ১০৫ রান তুলে ফেলে ক্যারিবীয়রা। তবে ইনিংসের মোড় ঘুরে যায় নাসুম আহমেদের হাতে। ১২তম ওভারে টানা দুই বলে দুই সেট ব্যাটারকে ফেরান তিনি। এরপর চাপ বাড়ান রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। শেষ ৯ ওভারে মাত্র ৪৪ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ, হারায় ৮ উইকেট।

বল হাতে দারুণ কাজ করেও ব্যাটে ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। ধীরগতির শুরুতেই চাপে পড়ে যায় দল। সাইফ হাসান (১১ বলে ৫) ও লিটন দাস (১৫) আউট হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তানজিদ হাসান। চারটি জীবন পেয়ে সুযোগটা কিছুটা কাজে লাগান তিনি—৪৮ বলে ৬১ রানের লড়াকু ইনিংস খেলেন।

তবে তার সঙ্গীরা ছিলেন ব্যর্থ। তাওহীদ হৃদয় ১৮, জাকের আলী ১৭ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে শামীম, রিশাদ বা তানজিম কেউই ম্যাচে ফেরাতে পারেননি দলকে।

১৬ ওভার শেষে ম্যাচের সমীকরণ ছিল—৪২ রান দরকার, হাতে সাত উইকেট। কিন্তু সেখান থেকে শেষ ২৪ বলে বাংলাদেশ তোলে মাত্র ২৯ রান, হারায় ৫ উইকেট।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল ছিলেন আকিল হোসেন ও রোমারিও শেফার্ড। আকিলের বোলিংই শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের আশা গিলে খেয়েছে।

এই হারে সিরিজও হারল বাংলাদেশ—প্রথম ম্যাচে ১৬ রানের পর এবার ১৪ রানে পরাজয়। শুক্রবারের শেষ টি–টোয়েন্টি এখন কেবল মর্যাদা রক্ষার লড়াই।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯/৯ (হোপ ৫৫, অ্যাথানেজ ৫২; মোস্তাফিজ ৩/২১, রিশাদ ২/২০, নাসুম ২/৩৫)

বাংলাদেশ: ১৩৫/৮ (তানজিদ ৬১, জাকের ১৭; আকিল ২/১৭, হোল্ডার ২/২৩)

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ১৪ রানে; সিরিজে ২–০ এগিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X