ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সাবেক ক্রিকেটার এখন কানাডার পুলিশ

বাংলাদেশের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন জুনিয়র। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন জুনিয়র। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন জুনিয়রকে মনে আছে? ক্রিকেটে মনে রাখার মতো তেমন কোনো কিছু তিনি করেননি। বাংলাদেশের হয়ে মেহরাব খেলেছেন মাত্র ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ। এক যুগেরও বেশি সময় আগে বাংলাদেশের জার্সি ত্যাগ করা মেহরাব হোসেন এবার ক্রিকেট ছাড়াই খবরের শিরোনাম হয়েছেন। তবে কারণ সম্পূর্ণ ভিন্ন। কানাডার পুলিশে নাম লিখিয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন মেহরাব।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমসহ বিভিন্ন অঙ্গনে কানাডার পুলিশ হিসেবে মেহরাব হোসেন জুনিয়রের যোগ দেওয়ার বিষয়টি উঠে আসে। বাংলাদেশি এই ক্রিকেটারের এমন খবর নেট দুনিয়ায় ভাইরাল টপিকে পরিণত হয়েছে।

অবশ্য দাপ্তরিকভাবে মেহরাব কানাডায় পুলিশ হয়েছেন দুদিন আগেই। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় কানাডার নায়াগ্রার আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার। বিষয়টি তিনি নিজেও সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে তার পুলিশের চাকরি শুরু হয়েছে।

তবে বাংলাদেশে বিষয়টি উঠে আসে তাকভীর শাহ নামের এক ব্যক্তির মাধ্যমে। এই প্রবাসী তার সামাজিক মাধ্যমে লিখেছন, ‘আনুষ্ঠানিকভাবে পুলিশ অফিসার হওয়ার জন্য মেহরাব হোসেন জুনিয়রকে অভিনন্দন জানাই। একজন পেশাদার ক্রিকেট খেলোয়াড় এবং সর্বোচ্চ স্তরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সত্যিকারের চ্যাম্পিয়ন আপনি। এখন আপনি কানাডার সম্প্রদায়ের সেবা করবেন!’

মেহরাবের সাবেক সতীর্থ এনামুল হক জুনিয়র একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু মেহরাব হোসেন জুনিয়র।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল মেহরাবের। সবশেষ খেলেছিলেন ২০০৯ সালে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই। এরপর লাল-সবুজের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখলেও সেটি আর হয়ে ওঠেনি। হতাশ হয়ে ২০১৮ সালে সপরিবারে পাড়ি জমান কানাডায়। সেখানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন মেহরাব।

বাংলাদেশের হয়ে মেহরাব খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে ৭ টেস্টে করেছেন ২৪৩ রান, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংসই ক্যারিয়ার সেরা। ১৮ ওয়ানডেতে করেছেন ২৭৬ রান, ফিফটি আছে একটি। আর ২ টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ১৬ রান। বল হাতে ৭ টেস্টে ৪ ও ১৮ ওয়ানডেতে পেয়েছেন ৪ উইকেট।

সাকিবদের সাবেক সতীর্থ যতই ক্রিকেট ছাড়ুন, ক্রিকেট তার পিছু ছাড়েনি। তিনি জানালেন, কানাডা পুলিশের ক্রিকেট দলে নিয়মিত খেলেন। এমনকি দেশ থেকে যাওয়া সাবেক সতীর্থ-বন্ধুরা যখন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলেন, তিনি তখন সেখানে গিয়ে খেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১২

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৪

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৫

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৬

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১৭

নিয়োগ দেবে ভিভো

১৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১৯

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

২০
X