স্পোটস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার দলীয় শতকের পর নিশাঙ্কার বিদায়

শ্রীলঙ্কার দলীয় শতকের পর নিশাঙ্কার বিদায়

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দলীয় শতক পূরণের পর আবারও আঘাত হেনেছে বাংলাদেশ পেসার শরীফুল ইসলাম

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৩৪ রানের লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ফিরলেও দলীয় শতক পূরণ করে ফিরেছেন আরেক ওপেনার নিশাঙ্কা শ্রীলঙ্কা।

ওপেন করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানের সময় ওপেনার করুনারত্নেকে ১৭ রানে আউট করেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় জুটিতে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে শরীফুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ৪০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার নিশাঙ্কা।

বাংলাদেশ আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এবারের আসরে নিজেদের প্রথম দেখায় ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল সাকিব বাহিনী। তাও আবার ৬৬ বল হাতে রেখে জিতেছিল লঙ্কানরা।

চলতি এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বেরসিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালোভাবেই।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১০

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১১

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১২

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৩

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৫

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৬

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৭

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৮

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৯

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

২০
X