স্পোটস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা শিবিরে হাসান মাহমুদের আঘাত

উইকেট শিকারের পর বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার কঠিন লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে বোলিং করতে নেমে করুণারত্নের উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলীয় ৩৪ রানের মাথঅয় ১৮ রানে হাসান মাহমুদের বলে ফিরে গেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে।

বাংলাদেশ আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

এবারের আসরে নিজেদের প্রথম দেখায় ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল সাকিব বাহিনী। তাও আবার ৬৬ বল হাতে রেখে জিতেছিল লঙ্কানরা।

চলতি এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বেরসিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালোভাবেই।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস, সেদিরা সামিরাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লাগে, মাহেশ থিকসেনা, মাহেশা পাথিরানা ও কাসুন রাজিথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১০

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১১

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১২

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৩

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৪

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৫

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৬

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৭

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৮

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৯

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

২০
X