স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ এএম
অনলাইন সংস্করণ

জরিমানার কবলে দক্ষিণ আফ্রিকা দল

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মন্থর গতির বোলিংয়ের দায়ে জরিমানার কবলে পড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সাউদাম্পটনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আইসিসি আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করা হয়েছে। যেখানে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ফিল্ডিং দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এ জন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে ইংল্যান্ডের ৪১৪ রানের জবাবে মাত্র ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ৩৪২ রানে জয় পায় ইংল্যান্ড, যা ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় সবচেয়ে বড় জয়। শেষ ম্যাচে বাজেভাবে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১০

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১১

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১২

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৩

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৪

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৫

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৭

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৮

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৯

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

২০
X