স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

হংকংয়ের বিপক্ষে শুরুতেই সাফল্য বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের মিশন হংকংকে দিয়ে শুরু করেছে বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয় প্রয়োজন হংকংয়ের, তবে ব্যাট হাতে তাদের শুরুটা একেবারেই সুখকর হয়নি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দুই ব্যাটারকে ফিরিয়েছে বাংলাদেশের বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট ওভারে দুই উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে হংকং। ক্রিজে আছেন জিসান আলী ৮ ও নিজাকাত খান ৪ রানে।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। সিদ্ধান্তটা কাজে লাগাতে দেরি করেননি তাসকিন আহমেদ। নিজের প্রথম ওভারেই হংকং ওপেনার অংশুমান রাথকে লিটন দাসের গ্লাভসে ক্যাচ করান তিনি। রাথ ফেরেন মাত্র ৪ রানে।

এরপর কিছুটা সামলে নিতে চেষ্টা করে হংকং। তবে পঞ্চম ওভারেই আবার ধাক্কা খায় তারা। বল হাতে ঝলক দেখান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ১৪ রান করা বাবর হায়াত। একপ্রান্ত সামলে নিয়ে এখন এগিয়ে নিতে চেষ্টা করছেন জিসান ও নিজাকাত।

টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশ দল ছিল বেশ প্রস্তুত। ঢাকা ও সিলেটে দু’দফায় ক্যাম্প করেছে তারা। পাওয়ার হিটিং নিয়ে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন লিটন-হৃদয়রা। তাছাড়া টানা তিনটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই তারা নেমেছে এশিয়া কাপে। এবার মাঠে সেই প্রস্তুতির ফল দেখানোর অপেক্ষা।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X