স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার পথ দেখালেন হার্শা ভোগলে

বাংলাদেশকে এখনই হিসেবের বাইরে ফেলে দিচ্ছেন না ভোগলে। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশকে এখনই হিসেবের বাইরে ফেলে দিচ্ছেন না ভোগলে। ‍ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ১৫ ওভারের আগেই শ্রীলঙ্কা ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিল। লঙ্কানদের কাছে হারের পর সুপার ফোরে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে পড়েছে টাইগারদের জন্য। তবে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মনে করেন, এখনো সুপার ফোরে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

শ্রীলঙ্কা ম্যাচের ব্যর্থতা ভুলে টাইগাররা আফগানদের বিপক্ষে আগে জয় নিশ্চিত করবে এমনটাই চাওয়া ভোগলের। তিনি বলেন, ‘বাংলাদেশকে এই ম্যাচে কী হয়েছে, সেটা ভুলে যেতে হবে। এরপর ভাবতে হবে কীভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায়। আগে আফগানিস্তানকে হারাও। এরপর দেখো নেট রান রেট কেমন দাঁড়ায়। অনেকে বেশি আগেভাগে ভাবা শুরু করে। আগে ২ পয়েন্ট নিয়ে নাও। আর এটা ভাবো কোথায় কোথায় ভুল ছিল।’

ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের বক্তব্যে এটা পরিষ্কার যে, সুপার ফোরের দৌড়ে থাকতে হলে আগে আফগানিস্তানকে হারিয়ে নিজেদের কাজটা করতে হবে বাংলাদেশকে। এরপর নানা সমীকরণের ওপর নির্ভর করবে টাইগাররা সুপার ফোর খেলতে পারবে কী পারবে না।

বাংলাদেশকে নিয়ে আশাবাদী হলেও শ্রীলঙ্কা ম্যাচে টাইগারদের পারফরম্যান্স হতাশ করেছে হার্শা ভোগলেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ আগেও শ্রীলঙ্কাকে হারিয়েছে। এবার সেই দলটার কাছেই হারল। এবার তো মনে হয়েছে ওরা লড়াইয়েই নেই একেবারে। এখন আফগানিস্তানের বিপক্ষে তাদের বড় এক ম্যাচ, সেখানে ওদের একেবারে ঘুরে দাঁড়াতেই হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X