স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন শামি

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত
মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি স্বীকার করেছেন, জীবনের এক কঠিন সময়ে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত ক্রিকেটই তাকে ফিরিয়ে আনে সেই অন্ধকার গহ্বর থেকে। রাজত শর্মার জনপ্রিয় অনুষ্ঠান আপ কি আদালতে শামি খোলাখুলিভাবে নিজের মনের সেই দুঃসময়ের কথা তুলে ধরেন।

শামির ভাষায়, ‘ভাবনাটা এসেছিল, কিন্তু সেটি বাস্তবে হয়নি—এটাই বড় সৌভাগ্য। নইলে বিশ্বকাপটাই আমার হাতছাড়া হয়ে যেত। যে খেলাটা আমাকে এত নাম দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, তার জন্যই তো সবাই আমাকে চেনে। সেটাকে ছেড়ে জীবনের ইতি টেনে দেওয়ার কোনো মানেই ছিল না। শেষ পর্যন্ত ক্রিকেটের টানই আমাকে ফের জীবনে মনোযোগী করেছে।’

গত জুলাইয়ে কলকাতা হাইকোর্ট রায়ে শামিকে তাঁর বিচ্ছিন্ন স্ত্রী হাসিন জাহান ও কন্যার জন্য মাসিক ৪ লাখ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেয়। ২০১৪ সালে হাসিনের সঙ্গে বিয়ে হয় শামির, ২০১৫ সালে জন্ম নেয় তাদের মেয়ে। তবে ২০১৮ সালে সম্পর্ক ভেঙে যায়, যখন হাসিন শামির গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ আনেন।

এই অভিযোগ নিয়েই শামি বলেন, ‘আমার বিরুদ্ধে এত অভিযোগ আনা হয়েছে যে হয়তো একজন সন্ত্রাসীর বিরুদ্ধেও এত অভিযোগ ওঠে না। অনেক সময় এমন কিছু নিয়েও বলা হয়, যা আদৌ নেই। সেটিই সবচেয়ে ভয়ঙ্কর।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটেও খুব একটা ভালো সময় কাটছে না শামির। ২০২৫ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নয় ম্যাচে মাত্র ছয় উইকেট নিয়েছেন তিনি। ভারতের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি টেস্ট সিরিজেও দলে ছিলেন না। সর্বশেষ জাতীয় দলে খেলেছেন চলতি বছরের মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে ভারতের শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এর আগে ২০২৩ সালে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টই ছিল তার শেষ লাল বলের ম্যাচ।

এখন দেখার বিষয়, ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে শামি সুযোগ পান কি না। যদিও ব্যক্তিগত জীবন ও মাঠের সংগ্রামের মাঝেই শামির একটাই স্পষ্ট বার্তা—হাল ছাড়েননি তিনি, ক্রিকেটই তার ভরসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X