ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

জিতেছে বাংলাদেশ, দূর হয়নি পুরোনো সমস্যা

আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা বড় করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে । ‍ছবি : সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা বড় করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে । ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আর তাতে এখনো সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিটনরা। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানরা জিতলেই টাইগাররা চলে যাবে শেষ চারে। তবে আফগানিস্তান জিতলে তখন সবকিছুই নির্ভর করবে রানরেটের ওপর। সেই নেট রানরেট বাড়ানোর দারুণ সুযোগ ছিলো বাংলাদেশের সামনে। তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ৫৯ রান। এমন দুর্দান্ত শুরুর পর যে কোনো দলের লক্ষ্যই থাকে দলীয় রান ২০০-এর অধিক করা। আর যখন সমীকরণের নানা ব্যাপার মাথায় থাকে তখন তো আক্রমণাত্নক ব্যাটিংয়ে বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত ছিল অন্তত দুইশ রানের কাছাকাছি রান দাঁড় করানো।

কিন্ত সেই পুরোনো সমস্যাতেই আবার কাঁটা পড়ল বাংলাদেশ। টপ অর্ডার দলকে দারুণ শুরু এনে দিলেও মিডল অর্ডারের ব্যাটাররা তাতে তাল মেলাতে পারেনি। শেষ ৫ ওভারে কেবল ৩৫ রান তুলতে পেরেছে টাইগার ব্যাটাররা। পাওয়ার হিটিং-এর জন্য খ্যাতি থাকা জাকের আলী ও শামীম পাটোয়ারী এদিন হতাশ করেছেন পুরোপুরি। শেষ দিকে সোহান ৬ বলে ১২ না করলে ১৫০ রানও পার হতো না বাংলাদেশের। অথচ, দারুণ শুরুর পর বাংলাদেশের পরিকল্পনা হওয়া উচিত ছিল যত বেশি রান তোলা সম্ভব হয় সেটি করা। এতে রানরেটের জন্য যেমন সহায়ক হতো তেমনি জয়ের ব্যবধানটাও বাড়তো যা বাংলাদেশকে সাহায্য করত নেট রানরেট বাড়াতে।

১৫৪ রান করে বাংলাদেশ ৮ রানের জয় পেয়েছে। তবে জয়ের ব্যবধানটা আরও অল্প হলেও বাড়তে পারত যদি বাংলাদেশের ফিল্ডিংটা সেরা মানের হতো। বিশেষ করে বাংলাদেশের মিস ফিল্ডিং এদিন চোখে পড়ার মতো ছিল। সঙ্গে ছিল সহজ ক্যাচ মিসও। এরকম বাঁচা-মরার চেয়ে প্রতিটি রানই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ফিল্ডিংয়ে সেরাটা দিতে পারলে জয়ের ব্যবধানটা আরেকটু হলেও বাড়ত।

ব্যাটিংয়ে দারুণ শুরুর পর দুইশর কাছাকাছি রান করতে না পারাটা বাংলাদেশের বড় ব্যর্থতা। ম্যাচ জিতলেও আগে ব্যাটিং করে বড় সংগ্রহ করতে না পারার দায়টা বাংলাদেশের ব্যাটারদেরই নিতে হবে। অতীতেও দুর্দান্ত শুরুর পর টাইগারদের ব্যাটিংয়ে ধস নামতে দেখা গেছে। গতকাল সে রকম কিছু না হলেও বড় রান সংগ্রহ করার যে সুযোগ ছিল সেটি হেলায় নষ্ট করেছে ব্যাটাররা। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে যদি আফগানরা জিতে যায় তখন নেট রানরেটে বাদ পড়ার পর হয়তো আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে পুড়বে বাংলাদেশ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X