স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত
শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫–এর বাঁচা–মরার ম্যাচে এক সময় ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে ছিল পাকিস্তান। কিন্তু শেষ ওভারে শাহীন শাহ আফ্রিদির ঝোড়ো ব্যাটিং আর ফখর জামানের দায়িত্বশীল অর্ধশতকে ভর করে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ গড়ল দলটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৬/৯।

টসে হেরে ব্যাটিংয়ে নামতেই ধাক্কা খায় পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক প্রথম দুই ওভারেই তুলে নেন সাইম আয়ুব (০) ও সাহিবজাদা ফারহানকে (৫)। মাত্র ৯ রানেই দুই ওপেনার ফিরে গেলে চাপ তৈরি হয় ‘গ্রিন শার্টস’-দের ওপর।

সেখান থেকে অধিনায়ক সালমান আলি আগা ও অভিজ্ঞ ফখর জামান তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। তবে বেশি দূর এগোতে পারেননি সালমান (২০ বলে ২ চারে ২৭)। অন্যপ্রান্তে ফখর খেলেন ইনিংসের সেরা ৫০ রান (৩৬ বলে ২ চার, ৩ ছক্কা)।

ফখরের বিদায়ের পর শুরু হয় ধস। মুহূর্তেই ১১০/৭ হয়ে পড়ে পাকিস্তান। উইকেটরক্ষক মোহাম্মদ হারিস কিছুটা লড়াই করলেও (১৮), আসল রং দেখান শাহীন আফ্রিদি।

নম্বর ৯–এ নেমে তিনি খেলেন ১৪ বলে অপরাজিত ২৯ রানের ঝোড়ো ইনিংস, সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়। তার ব্যাটেই ইনিংসের একেবারে শেষ মুহূর্তে পাকিস্তান পেরিয়ে যায় ১৪০ রানের গণ্ডি।

ইউএই বোলারদের মধ্যে দাপট দেখিয়েছেন জুনায়েদ সিদ্দিক—৪ ওভারে মাত্র ১৮ রান খরচে ৪ উইকেট। তাকে ভালো সঙ্গ দেন সিমরনজিৎ সিং (৩ উইকেট) ও ধ্রুব প্রকাশর (১ উইকেট)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X