স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, ‘হ্যান্ডশেক’ নিয়ে কড়া নির্দেশ আইসিসির

সুপার ফোরে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
সুপার ফোরে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। সুপার ফোরে আবারও মুখোমুখি হবে এই দুই দল। এবার কি হাত মেলাবেন তারা, সেই প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। ‘হ্যান্ডশেক’ বিতর্ক নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের কড়া নির্দেশ দিয়েছে আইসিসি।

আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির সিইওর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি। সেই বৈঠকের পর পাকিস্তানের অধিনায়ক ও কোচের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান।

আইসিসির পক্ষ থেকে পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন পাকিস্তানি ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ, সুপার ফোরের ম্যাচেও দুদলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যাবে না।

এদিকে, করমর্দন না করার ঘটনা ঘিরে তৈরি হওয়া বিতর্ককে ছাপিয়ে খেলায় মন দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। সাবেক ভারতীয় অধিনায়কের বিশ্বাস, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এবারও এশিয়া কাপের শিরোপা ধরে রাখবে।

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘এসব খুব ছোটখাটো বিষয়। কেউ যদি করমর্দন না করে, তাতে সমস্যা কোথায়? এটা খেলার নিয়ম নয়; বরং ব্যক্তিগত পছন্দ। এ নিয়ে বিতর্ক তৈরি করা অযৌক্তিক। ভুল বক্তব্য দিয়ে বিতর্ক বাড়ানো ঠিক নয়। পাকিস্তান ভালো ক্রিকেট খেলেনি, সেটা নিয়ে কাজ করা উচিত তাদের।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১০

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১১

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১২

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৩

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৪

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৫

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৬

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৭

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৯

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

২০
X