স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

বিসিবি এখন কত টাকার মালিক জানাল মিডিয়া কমিটির চেয়ারম্যান

বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ‍ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে বিসিবির সর্বশেষ বোর্ড সভা ছিল সোমবার (২২ সেপ্টেম্বর)। সন্ধ্যারও অনেক পরে শুরু হওয়া সেই মিটিং শেষ হয় রাত ১০টার দিকে। সেই সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়াারম্যান ইফতেখার রহমান মিঠু। বোর্ডের আর্থিক শক্তির চিত্র তুলে ধরে বিসিবির তহবিলে কত টাকা আছে সেটিও জানান তিনি।

মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে মিঠু প্রায় আট মাস দায়িত্ব পালন করেছেন। তার মতে, ক্রিকেট বোর্ডের কার্যক্রমের অংশ হয়ে কাজ করা ব্যক্তিগতভাবে এক বড় দায়িত্ব ছিল। একই সঙ্গে এই সুযোগ দেওয়ায় ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

নিজের দায়িত্ব নিয়ে মিঠু বলেন, ‘প্রথমে আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলি, জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত আমি দায়িত্ব সত্যিই খুব উপভোগ করেছি। আজকে আমাদের সর্বশেষ বোর্ড সভা ছিল। কোথাও যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি বা ভুল করে থাকি, মাফ করে দিয়েন।’

সবশেষ বোর্ড সভায় কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটিও জানান তিনি। মিডিয়া কমিটির চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের আজকে বোর্ড মিটিংয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে। প্রথমত হয়েছে নির্বাচন নিয়ে, দ্বিতীয়ত বিপিএল, তৃতীয়ত আমাদের আর্থিক ব্যাপারে। ক্রিকেট বোর্ডে আমরা কত টাকা রেখে যাচ্ছি এসব ব্যাপারে।’

বিসিবির হাতে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে উল্লেখ করে মিঠু বলেন, ‘আমাদের প্রায় ১৩৯৮ কোটি টাকা আছে এফডিআর এবং হাতে ক্যাশ টাকা ও ব্যাংকে ক্যাশ টাকা জমাসহ।’

বিসিবির আগামী নির্বাচন ও বিপিএল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে ক্রিকেট বোর্ড আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে বলেও মন্তব্য করেন ইফতেখার রহমান মিঠু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১০

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১১

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১২

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৩

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৪

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৫

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৬

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৭

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৮

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৯

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

২০
X