স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

এমন এক রেকর্ডের দ্বারপ্রান্তে মুস্তাফিজ, যা বাংলাদেশের কেউই করতে পারেনি

মুস্তাফিজুর রহমান। ‍ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ‍ছবি : সংগৃহীত

সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ১ উইকেট শিকার করলেই এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন ফিজ। বাংলাদেশের কোনো বোলারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

জাতীয় দলের তারকা এই পেসার ১১৭ ম্যাচে শিকার করেছেন ১৪৯ উইকেট। সমানসংখ্যক উইকেট পেতে সাকিবের লেগেছিল ১২৯ ম্যাচ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৮ উইকেট রয়েছে মুস্তাফিজের। আজ নিশ্চয়ই উইকেট সংখ্যা বাড়িয়ে নিতে চাইবেন ফিজ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে ১ উইকেট পেলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন মুস্তাফিজ।

২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় মুস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন তিনি। এরপর বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন মুস্তাফিজ। সম্প্রতি বল হাতেও দারুণ ছন্দে আছেন ফিজ। এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেছেন তিনি।

সাকিবকে সরিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করবেন মুস্তাফিজ। এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সৌধি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১০

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১১

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১২

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৪

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৫

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৬

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৭

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৮

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৯

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

২০
X