স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

স্টাম্প ভাঙলেও শানাকাকে কেন আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

ক্রিজের বাইরে থাকলেও রান আউট থেকে রক্ষা পান শানাকা। ‍ছবি : সংগৃহীত
ক্রিজের বাইরে থাকলেও রান আউট থেকে রক্ষা পান শানাকা। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ঘটল অদ্ভুত এক ঘটনা। ব্যতিক্রম এই ঘটনায় দ্বিধায় পড়ে যান খেলোয়াড়, দর্শক, ধারাভাষ্যকাররাও। ভারতের বিপক্ষে সুপার ওভারে স্পষ্ট ক্রিজের বাইরে থাকলেও রান আউট থেকে রক্ষা পান শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা।

ঘটনাটি ঘটে সুপার ওভারের চতুর্থ বলে। ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং শানাকার অফ স্টাম্পের বাইরে ইয়র্কার মারেন। শানাকা বলটি খেলতে পরাস্ত হলে তা চলে যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। অর্শদীপ সঙ্গে সঙ্গে ক্যাচ আউটের আবেদন করলে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল আউট দেন।

অদ্ভুত ঘটনাটা ঘটে ঠিক তখনই। ভারতের উইকেটকিপারের হাতে বল থাকতে শানাকা দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেন। স্যামসন থ্রো করে স্টাম্প ভাঙেন। তখন ক্রিজ থেকে অনেক দূরে ছিলেন শানাকা। অনেকেই তখন ভেবেছিলেন, শানাকা রান আউট এবং শ্রীলঙ্কার ইনিংস শেষ।

কিন্তু নিয়মের কারণে বেঁচে যান শানাকা। আইসিসির নিয়মে রয়েছে, আম্পায়ার যখন কোনো ব্যাটারকে আউট ঘোষণা করেন, তখনই ওই ডেলিভারিটি ‘ডেড’ হয়ে যায়। এরপর যাই ঘটুক না কেন সেগুলো আর গণনা করা হয় না। গাজী সোহেল ক্যাচের আউট দেওয়ার পর শানাকা রিভিউ নেন। রিভিউতে দেখা যায়, ব্যাটে বল লাগেনি। সিদ্ধান্ত বদলে যায়, ক্যাচ আউট হয়নি। নিয়ম অনুযায়ী এরপর রান আউটের ঘটনাটি বিবেচনার সুযোগ নেই। কারণ, মাঠের আম্পায়ার ক্যাচ আউট দেওয়ার পরই ডেলিভারিটি ডেড হয়ে যায়।

আইসিসির আইনে ২০.১.১.৩ ধারায় বলা হয়েছে, আম্পায়ার আউট ঘোষণা করলেই সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যায়। পরে সিদ্ধান্ত উল্টে গেলেও সেই ডেড বলের অবস্থা বদলায় না। তাই রান আউট হওয়া সত্ত্বেও বেঁচে যান শানাকা।

শেষ পর্যন্ত সুপার ওভারে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে তোলে মাত্র ২ রান। তিন রানের টার্গেট প্রথম বলেই তুলে নেয় ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X