স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজের দুই দিনের পিচকে যে রেটিং দিল আইসিসি

দুই দিনে ৩৬ উইকেট পড়েছে মেলবোর্নে। ছবি : সংগৃহীত
দুই দিনে ৩৬ উইকেট পড়েছে মেলবোর্নে। ছবি : সংগৃহীত

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ব্যবহৃত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচকে ‘অসন্তোষজনক’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই রায়ের ফলে ঐতিহ্যবাহী ভেন্যুটি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে, যা আগামী পাঁচ বছর কার্যকর থাকবে।

বক্সিং ডে টেস্ট হিসেবে পরিচিত ম্যাচটি শেষ হয়ে যায় মাত্র দুই দিনে। ১৪২ ওভারে পড়েছে মোট ৩৬ উইকেট, অথচ কোনো ব্যাটারই স্পর্শ করতে পারেননি অর্ধশতক। প্রথম দিনেই ২০টি এবং দ্বিতীয় দিনে আরও ১৬টি উইকেট পড়ায় ম্যাচ কার্যত বোলারদের একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যায়।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো পিচ মূল্যায়ন করে বলেন, এটি অতিরিক্ত মাত্রায় বোলারবান্ধব ছিল। তার ভাষায়, “এমসিজির পিচ বোলারদের পক্ষেই খুব বেশি সহায়ক ছিল। প্রথম দিনেই ২০ উইকেট, দ্বিতীয় দিনে ১৬ উইকেট পড়েছে, আর কোনো ব্যাটারই ৫০ রান করতে পারেনি। আইসিসির নির্দেশিকা অনুযায়ী এমন পিচকে ‘অসন্তোষজনক’ হিসেবে বিবেচনা করা হয়। তাই ভেন্যুটিকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।”

চলমান অ্যাশেজে এটি দ্বিতীয় টেস্ট, যা দুই দিনের মধ্যেই শেষ হলো। এর আগে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টও একইভাবে দ্রুত নিষ্পত্তি হয়েছিল।

যদিও এমসিজির ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে, তবে সিরিজের প্রথম তিন টেস্ট জিতে আগেই অ্যাশেজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে সিরিজের স্কোরলাইন ৩–১। পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টটি আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X