স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনার মধ্যে বড় সুখবর পেলেন সাকিব

কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন সাকিব। ‍ছবি : সংগৃহীত
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন সাকিব। ‍ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুব ও ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দেন, বাংলাদেশের জার্সিতে আর খেলতে দেওয়া হবে না সাকিবকে। সব মিলিয়ে যখন সময়টা খারাপ যাচ্ছিল তারকা ক্রিকেটারের ঠিক তখনই কানাডা থেকে সুখবর পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ৮ অক্টোবর পর্দা উঠবে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

সাকিব ছাড়াও মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে খেলতে দেখা যাবে জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইদের। কানাডার এই লিগে বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা ক্রিকেটারকে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি ও সিকান্দার রাজারাও নাম লিখিয়েছেন এই আসরে।

এক নজরে মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X