ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় সকালে অনুশীলন, বিকেলের ফ্লাইটে যাবেন মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

নিজের সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। তবে লম্বা সময়ের জন্য থাকতে পারছেন তিনি। কন্যা সন্তানের বাবা হওয়ার পর আবারও লঙ্কা যেতে হচ্ছে অভিজ্ঞ এই ব্যাটারকে। আগামী ১৫ সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তার আগে অনুশীলনটা অবশ্য ঢাকাতেই করবেন তিনি। ১৪ সেপ্টেম্বর সকালে অনুশীলন শেষে বিকেলে শ্রীলঙ্কার বিমান ধরবেন মুশফিক।

শ্রীলঙ্কা পৌঁছে খেলবেন ভারতের বিপক্ষে ম্যাচেও। আজ মঙ্গলবার কলোম্বোতে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘মুশফিক ১৪ তারিখ সকাল বেলা ওইখানে (ঢাকা) অনুশীলন করবে, অনুশীলন করে ওখান থেকে এখানে চলে আসবে ম্যাচ খেলার জন্য।’

এদিকে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের ফেরা নিয়ে জালাল বলেন, ‘অধিনায়ক আসতেছে, দুই-তিনদিনের জন্য গেছে। এটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলবে না। আমার মনে হয় অধিনায়ক এসেই আমাদের সাথে আবার আলাপ আলোচনা করবে। আশা করছি, সে কালকে (১৩ সেপ্টেম্বর) চলে আসবে।’

ভারতের বিপক্ষে ম্যাচের আগে গাণিতিকভাবে হলেও টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। এজন্য অবশ্য বাকি দুই ম্যাচেই লঙ্কানদের জয় কামনা করতে হবে। একইসঙ্গে ভারতকে হারাতে হবে বিশাল রানের ব্যবধানে। সেই কঠিন চ্যালেঞ্জে মুশফিক আর সাকিবের মতো সিনিয়রদের কাছ থেকে বাড়তি কিছুই প্রত্যাশা করতে হচ্ছে বাংলাদেশকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১০

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১১

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১২

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৩

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৪

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৫

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৬

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৭

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৮

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

২০
X