বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে মারুফা, পরবর্তী ম্যাচ খেলা নিয়ে যা জানা গেল

নারী বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মারুফা। ‍ছবি : সংগৃহীত
নারী বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মারুফা। ‍ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন দারুণ ছন্দে থাকা পেসার মারুফা আক্তার। দুর্দান্ত সূচনা করেও চোটের কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচে পুরো ১০ ওভার বল করতে পারেননি তিনি।

চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুতেই আগুন ঝরানো স্পেলে মাত্র ৫ ওভারে ২৮ রান খরচায় মারুফা তুলে নেন ২ উইকেট। এমি জোনস ও ট্যামি বিয়ামন্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন তিনি।

পঞ্চম ওভারের শেষ দিকেই পায়ের পেশিতে টান অনুভব করায় আর বোলিং চালিয়ে যেতে পারেননি এই পেসার। তার অনুপস্থিতিতে দলের পরিকল্পনায় ভাটা পড়ে, মধ্য ওভারে প্রয়োজনীয় ব্রেকথ্রু পায়নি বাংলাদেশ। ম্যাচটি শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড।

মারুফার ইনজুরির খবরে সবার মনে একটাই প্রশ্ন, পরের ম্যাচগুলো খেলতে পারবেন তো টাইগ্রেস পেসার। এ ব্যাপারে নারী দলের চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফিটনেস রিপোর্টের ভিত্তিতে। তবে নারী দলের ম্যানেজার ফাইয়াজ আশাবাদী পরের ম্যাচে মারুফার খেলার ব্যাপারে।

পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ২টি উইকেট নিয়েছিলেন মারুফা। ইংলিশদের বিপক্ষে ছিলেন আরও ধাঁরালো। ২৮ রান খরচায় দুটি উইকেটও তুলে নিয়েছিলেন। দুর্দান্ত বোলিংয়ে মারুফা প্রশংসা কুড়িয়েছেন লঙ্কান কিংবদন্তি মালিঙ্গার।

উল্লেখ্য, শুক্রবার (১০ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X