স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

বদলে গেল আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু

প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই শেষে দলগুলো এখন প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই প্রীতি ম্যাচের একটির ভেন্যুতে এসেছে পরিবর্তন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলা ম্যাচটি হবে মায়ামির হার্ডরক স্টেডিয়াম। আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে।

তবে শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ স্থানীয় নেতাদের গ্রেপ্তার করা নিয়ে শহরে উত্তেজনা ছড়িয়েছে।

এ পরিস্থিতিতে আর্জেন্টিনা-পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে মায়ামিতে। আর এ ম্যাচের সম্ভাব্য ভেন্যু ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

প্রীতি ম্যাচগুলোতে আর্জেন্টিনার কোচ স্কালোনি সেসব ফুটবলারদের বাজিয়ে দেখতে চান যারা সাধারণত কম সুযোগ পেয়ে থাকে। পাশাপাশি প্রথমবারের মতো যারা দলে ডাক পেয়েছেন, তাদের সামর্থ্যও হয়তো পরীক্ষা করতে চাইবেন বিশ্বকাপজয়ী এই কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X