স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে শিরোপা নির্ধারণ হবে যেভাবে

বৃষ্টিতে নির্ধারিত সময়ে হয়নি নারী বিশ্বকাপ ফাইনালের টস। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে নির্ধারিত সময়ে হয়নি নারী বিশ্বকাপ ফাইনালের টস। ছবি : সংগৃহীত

নারী বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি খেলা। রোমাঞ্চকর এই ফাইনাল শুরু হতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ফাইনালের ভেন্যু নাবি মুম্বাইয়েই এখনো চলছে বৃষ্টি। এমনকি টস পর্যন্ত হয়নি।

মুম্বাইয়ে রোববার (০২ নভেম্বর) বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে যেতে পারে। আজ মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশেরও বেশি। স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টির জন্য ফাইনাল পুরোপুরি ভেস্তে দুদলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। তবে দুই দলই আগে কোনো দিন নারী বিশ্বকাপ জেতেনি। ফলে দুই দলই চাইবে একক ভাবে প্রথম বিশ্বকাপ জিততে। ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও প্রত্যাবর্তন করে ঘুরে দাঁড়িয়েছে।

কোনো কারণে যদি রোববার ম্যাচ সম্পূর্ণ করা না যায় তাহলে সোমবার (০৩ নভেম্বর) রিজ়ার্ভ ডে রাখা হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিন।

ম্যাচের আগে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা জানি ফাইনালে হারতে ঠিক কী রকম লাগে। এবার চাই জয়ের অনুভূতির স্বাদ নিতে। আশা করি, দিনটা আমাদের কাছে বিশেষ একটা দিন হতে চলেছে। অনেক পরিশ্রম করেছি আমরা। যতবার আমরা মাঠে নেমে খেলা উপভোগ করেছি এবং নিজেদের সেরাটা দিয়েছি, ততবারই ইতিবাচক ফল হয়েছে। আমি নিশ্চিত গোটা দেশও আমাদের নিয়ে গর্বিত। তার মান তো রাখতেই হবে।’

ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। টফি লাইভে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ক্রীড়াপ্রেমীরা মোবাইলেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X