স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ ব্রাজিলের

উত্তর কোরিয়ার কাছে হারে ব্রাজিল। ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার কাছে হারে ব্রাজিল। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ ব্রাজিলের। দশজনের দল নিয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজয়ই সঙ্গী হয় ব্রাজিলের। সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মাঠে নামবে তারা।

তিনবারের চ্যাম্পিয়ন ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সবচেয়ে সফল দল উত্তর কোরিয়ার বিপক্ষে কোনো ভয় ছাড়াই সেমিফাইনাল শুরু করেছিল ব্রাজিল। ম্যাচের প্রথম আক্রমণটি যদিও এসেছিল উত্তর কোরিয়ার কিয়ং কিমের শট থেকে, যা লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলার মাত্র ১৫ মিনিটের মাথায়ই ব্রাজিল শঙ্কায় পড়ে। কাউন্টার অ্যাটাকের সময় জিওভানা ইসেপ্পে বাঁ উরুতে ব্যথা অনুভব করলে তার পরিবর্তে মাঠে নামেন দুলসে মারিয়া। এই বদলের পর ব্রাজিল নির্ভরশীল হয়ে পড়ে লিনের দ্রুতগতির পাল্টা আক্রমণের ওপর।

দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আরেকটি ধাক্কা খায় ব্রাজিল। সু রিমের ক্রসে দুলসে মারিয়া বলটি ঠিকমতো দূরে ঠেলতে পারেননি, সুযোগ নিয়ে জং হিয়াং জোরালো শটে গোল করেন। তাতে ২-০গোলের লিড পায় কোরিয়া।

দুই গোল হজম করলেও হাল ছাড়েনি ব্রাজিল। এভেলিনের ক্রস থেকে দুলসে মারিয়ার হেডে গোলের সম্ভাবনা তৈরি হয়, তবে কোরিয়ান গোলরক্ষক সন গিয়ং তা রুখে দেন। এভেলিন ও হেলেনা একাধিকবার আক্রমণে চেষ্টা চালালেও গোলের দেখা মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১২

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৩

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৪

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৫

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৬

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৭

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৮

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

২০
X