স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত

বিসিবির নির্বাচন শেষে আবারও আলোচনায় তামিম ইকবাল। নির্বাচন বয়কট করা ক্লাবগুলো আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম জানান, নির্বাচন স্বচ্ছ হয়নি। একইসঙ্গে মন্তব্য করেন, বিসিবি নির্বাচনকে কোনো নির্বাচনই মনে করেন না তিনি।

বুধবার (০৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। ছোট একটা পয়েন্ট ধরে দিতে চাই, যাচাই করে নিবেন। আমি যখন ই-ভোটিংয়ের জন্য অ্যাপ্লাই করি, বিভিন্ন মিডিয়ায় দেখলাম আমি ভোট দিয়েছি। এখানে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এটা দেখে ফেসবুকে স্ট্যাটাস দেই এবং ইসিকে ই-মেইল দেই। ওদের রিপ্লাই এসেছে কাল, আমার কোনো ই-ভোট কাস্টিং হয়নি।’

ক্লাব সংগঠকদের কেউ যেন ভবিষ্যতে নিজেদের অবস্থান বদলে না ফেলেন সেই আহবান জানান তামিম। বলেন, ‘সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই বের হয়ে এসেছি। উনারা যেটা সঠিক মনে করেছেন, সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। কিন্তু আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টটাই রাখবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, স্টেটমেন্ট বদলে ফেলে আমাদের সঙ্গে এসে বসে যাবেন না।’

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে তামিম আরও বলেন, ‘আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, তারপরও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ, আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X