স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড ম্যাচের আগে সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল । পুরোনো ছবি
বাংলাদেশ নারী ক্রিকেট দল । পুরোনো ছবি

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করলেও ইংল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানাদের সামনে সম্ভাবনার দরজা খোলা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত; কিন্তু বিতর্কিত আম্পায়ারিং ও হেথার নাইটের অসাধারণ ইনিংসে ম্যাচটি হাতছাড়া হয়। এবার লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানো, আর ম্যাচের আগেই এসেছে এক সুখবর—দলে ফিরছেন পেসার মারুফা আক্তার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে মারুফার ফেরার বিষয়টি। বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘সে (মারুফা) এখন পুরোপুরি ফিট। বোলিং করছে কোনো ব্যথা ছাড়াই। ইংল্যান্ড ম্যাচে শেষ দিকে নামতে চেয়েছিল; কিন্তু টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নেয়নি।’

ইংল্যান্ডের বিপক্ষে নিজের পঞ্চম ওভারের শেষ দিকে মারুফা পায়ের পেশিতে টান অনুভব করেন, ফলে বোলিং চালিয়ে যেতে পারেননি। তার অনুপস্থিতিতে বাংলাদেশের বোলিং আক্রমণে ভাটা পড়ে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেখানে ব্রেকথ্রু আসেনি।

মারুফা ছিলেন বাংলাদেশের প্রথম ম্যাচের নায়িকাদের একজন। পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ২ উইকেট নিয়ে জয়ে রাখেন বড় ভূমিকা। দ্বিতীয় ম্যাচেও তার ঝুলিতে ছিল আরও দুটি উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে তাই মারুফার ফেরা বাংলাদেশ নারী দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। তার উপস্থিতি বোলিং ইউনিটে গতি ও ভারসাম্য ফিরিয়ে আনবে বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X