স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের অধিনায়ক শান মাসুদ, হঠাৎ এমনটা কেন বললেন ধারাভাষ্যকার

শান মাসুদকে ভারতের অধিনায়ক বলেন শন পোলক। ‍ছবি : সংগৃহীত
শান মাসুদকে ভারতের অধিনায়ক বলেন শন পোলক। ‍ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান নিয়ে বিতর্কের যেন শেষ নেই। খ্যাতনামা এক ধারাভাষ্যকারের মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলছে পাকিস্তান। সেখানেই ধারাভাষ্যকালে পাকিস্তানের অধিনায়ককে ভারতের অধিনায়ক বলে ফেলেন ধারাভাষ্যকার শন পোলক। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

পাকিস্তানের প্রথম ইনিংস চলাকালীন ঘটে এই ঘটনা। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও ইমাম উল হকের মধ্যে দ্বিতীয় উইকেটে ১৬১ রানের জুটি হয়। সেই সময় যখনই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আউটের আবেদন করছিলেন, তখনই পাকিস্তানের সমর্থকরা চিৎকার করছিলেন। তা দেখে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক পোলকের মনে হয়, বাবর আজমকে ব্যাট করতে দেখতে চান সমর্থকরা। তাই তারা চাইছেন উইকেট পড়ুক।

ধারাভাষ্য দিতে গিয়ে পোলক বলে ফেলেন, ‘আমি ভাবতেও পারছি না ওরা চাইছে ভারত অধিনায়ক শান মাসুদ আউট হয়ে যাক। শুধু বাবরকে ক্রিজে দেখার জন্য এটা করছে। আমার মনে হয় সমর্থকদের সঙ্গে কথা বলা উচিত।’ মূলত, ভুলবশতই এমনটা বলেছেন পোলক।

পোলকের এই কথার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। ভারত ও পাকিস্তানের দুই দেশের সমর্থকেরাই তার সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, কীভাবে দুই দেশের অধিনায়ককে গুলিয়ে ফেললেন পোলক? বিশেষ করে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় হয় না তখন তো ধারাভাষ্যকারদের সেটা মাথায় রাখা উচিত। কেউ কেউ বলেছেন, পোলক ইচ্ছা করেই এটা বলেছেন। বিতর্ক বাড়াতে এই কাজ করেছেন তিনি। এমনকি তাকে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X