স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শান মাসুদকে অদ্ভুত প্রশ্ন করে শাস্তির মুখে রমিজ রাজা

আলোচিত সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত
আলোচিত সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ব্যঙ্গাত্মক ও অদ্ভুত প্রশ্ন করার কারণে তাকে ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে বোর্ড।

শান মাসুদ অধিনায়ক হওয়ার পর পাকিস্তান টানা ৬টি টেস্ট ম্যাচ হেরেছিল, যার মধ্যে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশও রয়েছে। তবে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় তুলে নিয়ে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় পাকিস্তান। প্রথম টেস্টে হারের পর, পরের দুই ম্যাচে টানা জয় পায় তারা, যা ২০২১ সালের পর ঘরের মাঠে পাকিস্তানের প্রথম সিরিজ জয়।

এই বিজয়ের পরও ম্যাচ শেষে স্পোর্টস সেন্ট্রালে দেওয়া সাক্ষাৎকারে শান মাসুদকে ব্যঙ্গ করে প্রশ্ন করেন রমিজ রাজা। তিনি বলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’

রমিজের এই প্রশ্নে শান মাসুদ কিছুটা বিস্মিত হয়ে জবাব দেন, ‘রমিজ ভাই, এটা আমাদের জন্য ছিল খুব কঠিন সময়। একটার পর একটা ম্যাচ হারালে তা কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জয় আমাদের জাতির জন্য প্রয়োজন ছিল এবং আমরা এতে অত্যন্ত খুশি।’

রমিজ রাজার এই প্রশ্নের প্রতিক্রিয়ায় পিসিবি কঠোর অবস্থান নিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধারাভাষ্যে এমন প্রশ্ন তুলতে গিয়ে রমিজ রাজা শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে মনে করছে পিসিবি। এ জন্য তাকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হতে পারে।

এ ঘটনায় পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরও সমালোচনা করেছেন রমিজের। তিনি বলেন, ‘একজন অধিনায়ককে কৃতিত্ব দেওয়া উচিত যেখানে প্রাপ্য। শানের জন্য খারাপ লেগেছে। এত অভিজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে রমিজ ভাইয়ের অন্তত জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করা উচিত, তা জানা উচিত ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X