স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে দেশে ফিরছেন এবাদত

এবাদত হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
এবাদত হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। চোট থেকে সেরে উঠতে লন্ডনে অস্ত্রোপচার করা হয় ডানহাতি এই পেসারের। তবে এই অপারেশনের কারণে প্রথমে এশিয়া কাপ এবং শেষ পর্যন্ত ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপও মিস করছেন টাইগার পেসার।

গত ৩০ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছিল এবাদতের। সেখানেই প্রাথমিক পুনর্বাসন শেষ করে আজ বুধবার দেশে ফিরছেন বাংলাদেশ পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের এক পোস্টে এবাদত লিখেছেন, ‘দুঃখ ও সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে আসে। আলহামদুলিল্লাহ...। অপারেশন শেষে বাড়ি যাচ্ছি...। আমার জন্য দোয়া করবেন, দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন।’

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন এবাদত। আফগানদের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলের সময় লাফ দিতে গিয়ে আম্পায়ারের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর ধাক্কা খেয়ে পেছন ঘুরে মাটিতে পড়ে যান এই ডানহাতি পেসার। ঠিক তখনই হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এবাদত।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ মিস করবেন তিনি। যদিও পরবর্তীতে লন্ডন থেকে বার্তা আসে, অপারেশনের পর পুনর্বাসনের অংশ হিসেবে লম্বা সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে তাকে। যার অর্থ বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবে ছিটকে গেছেন এবাদত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X