স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখবেন যেভাবে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

ওয়ানডে ফরম্যাট যেন এখন বাংলাদেশের দুর্দশায় পরিণত হয়েছে। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাটারদের ব্যর্থতাই বারবার ডোবাচ্ছে দলকে। আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার অল্প সময়ের মাঝেই শনিবার (১৮ অক্টোবর) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামছে মেহেদী হাসান মিরাজের দল।

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ- দুই দলেরই একটি কমন সমস্যা। ব্যাটিং। মিরপুরে তাই আজ দুই দলই লড়বে নিজেদের সমস্যার সমাধান খুঁজতে। ইতিহাসের দিক থেকেও দুই দল সমান শক্তিশালী। এখন পর্যন্ত ছয়টি করে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে উভয় দল।

পরিসংখ্যানে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে বেশি ম্যাচ জিতেছে সফরকারী উইন্ডিজ। এই ভেন্যুতে ১০টি ম্যাচের ছয়টিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে চারটিতে। ২০১১ বিশ্বকাপের এক ম্যাচে এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ক্যারিবীয়রা।

হতাশার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। মোবাইলে ম্যাচটি দেখা যাবে ট্যাপম্যাডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X