কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব’

রিয়া মনি ও হিরো আলম। ছবি : সংগৃহীত
রিয়া মনি ও হিরো আলম। ছবি : সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, আবারও আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, রিয়া মনিকে তালাক দেওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।’

এর আগেও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেছিলেন, ‘আগে দুবার বিয়ে করেছি। কিন্তু যাদের বিয়ে করেছি, তারা সবাই আমাকে ব্যবহার করে শুধু তারকা হওয়ার চেষ্টা করেছে। বাইরে থেকে বলত সংসার করবে, সন্তান নেবে; কিন্তু মনে ছিল শুধু ফেমাস হওয়ার ইচ্ছা। তাই সংসার টেকেনি।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হিরো আলম জানান, তিনি এখন নতুন কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। হিরো আলম জানান আরও বলেন, ‘নতুন কিছু সিনেমার গান শেষ করেছি, সেগুলো শিগগির রিলিজ হবে। আরও কিছু সিনেমার পরিকল্পনা চলছে।’

এদিকে বৃহস্পতিবার, রিয়া মনি নিজের ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘সংসার করার সময় হিরো আলম মিথিলা নামে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই মেয়েটি তাকে ধর্ষণের অভিযোগেও মামলা দিয়েছে।’

রিয়া মনি জানান, এসব ঘটনার কারণে তিনি হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তালাকনামাও পাঠান। এমনকি তালাকের কাগজ হাতে পেয়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।

তবে এরপরও রিয়া মনি তার সঙ্গে সংসারে থেকেই গিয়েছিলেন, কারণ পরিস্থিতি জটিল হয়ে পড়েছিল। কিন্তু হিরো আলম তার আচরণে কোনো পরিবর্তন আনেননি, বলেও অভিযোগ রিয়ার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X