স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘ভেবেছিলাম আমার টিভিতে সমস্যা, পরে দেখি পিচই কালো’

সংবাদ সম্মেলনে কথা বলছেন আকিল। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন আকিল। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে অনেক হাস্যরসের পাশাপাশি হয়েছে সমালোচনাও। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন আকিল হোসেন। প্রথম ওয়ানডেতে টিভিতে প্রথমবার মিরপুরের উইকেট দেখে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার মনে করেছিলেন, তার টিভিতেই বুঝি সমস্যা।

খেলা শেষে উইন্ডিজ স্পিনারের কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের উইকেট দেখে আপনার কী মনে হয়েছিল? আকিল হোসেনের উত্তর, ‘যখন টিভি অন করলাম, প্রথম যে কাজটি করলাম তা হলো টিভি পরীক্ষা করে দেখা। মনে হচ্ছিল আমার টিভিতেই বুঝি সমস্যা। পর্দা একদম কালো, মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে। হয়তো রঙ চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম যে পিচই এমন কালো।’

সাংবাদিকদের সঙ্গে আলাপে আকিল জানান, তিনি সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকায় এসে পা রেখে হোটেলে চেকইন করতে লেগে যায় ভোর ৪টা। কিন্তু এ দীর্ঘ বিমান ভ্রমণ তার পারফরম্যান্সে একটুও প্রভাব ফেলেনি।

এত দীর্ঘ জার্নির পর অল্প বিশ্রামে কীভাবে সম্ভব এমন দুর্দান্ত খেলা সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন আকিল। বলেন, ‘হ্যাঁ লং জার্নি ছিল। তবে দলকে সার্ভিস দেওয়াই আমার কাজ। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমি এনজয় করছি। লাভলি ম্যাচ হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা এক ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু খেলাটা উপভোগ করি আর যতটা পারি ভালো খেলি। আমি বিশ্বাস করি, এসব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচক আর টিম ম্যানেজমেন্টের। আমার কাজ শুধু প্রতিটি ম্যাচ উপভোগ করা, নিজের সর্বোচ্চটা দেওয়া।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X