রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজও

দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।  ‍ছবি : সংগৃহীত
দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ‍ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচ জয়ের পর স্পিন শক্তি বাড়াতে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ। এবার একই পথে হেঁটেছে ওয়েস্ট ইন্ডিজও। স্পিনসহায়ক উইকেটের সর্বোচ্চ ফায়দা নিতে স্কোয়াডে পরিবর্তন এনেছে তারা।

জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঝপথেই দলে পরিবর্তন আনছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে স্পিন আক্রমণে শক্তি বাড়াচ্ছে সফরকারীরা। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন তিন স্পিনার গুডাকেশ মোটি, খারি পিয়েরে ও রস্টন চেজ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

দল সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী আকিল রোববার (২১ অক্টোবর) রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। ২৪ বছর বয়সী এই পেসার এর আগে দুটি টি-টোয়েন্টি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।

সিরিজের প্রথম ম্যাচে ধীর ও টার্নিং উইকেটে দুই দলের স্পিনাররাই ছিলেন ম্যাচের প্রধান নায়ক। এমন উইকেটের কথা মাথায় রেখেই স্বাগতিকরা দলে যুক্ত করে নাসুম আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন। আর অফস্পিনার রস্টন চেজ নেন দুটি উইকেট। তবে দিনের নায়ক ছিলেন বাংলাদেশের স্পিনাররাই। রিশাদ হোসেন ও তানভির ইসলাম মিলে তুলে নেন ৮ উইকেট, যা জয় এনে দেয় স্বাগতিকদের।

এদিকে ২৪ বছর বয়সী বাঁহাতি উইন্ডিজ পেসার রেমন সিমন্ডস ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। এর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে ওয়ানডে স্কোয়াডে থাকা দুই পেসার জেদিয়াহ ব্লেডস ও শামার জোসেফ ফিরছেন ক্যারিবিয়ানে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১০

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১১

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১২

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৩

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৪

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৬

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৭

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৮

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৯

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

২০
X