স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে শুধুই জয় চান সাকিব

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফাইনালে ওঠা ভারত। বাংলাদেশের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও টাইগার কাপ্তান সাকিব আল হাসানের চোখে শুধুই জয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে ম্যাচে চাওয়া-পাওয়া প্রসঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। যেখানে তিনি বলেন, ‘চাওয়া-পাওয়ার আছে আমরা যদি শেষ ম্যাচও জিতে দেশে যেতে পারি অবশ্যই আমাদের জন্য ভালো দিক হবে।’

সুপার ফোরে টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে টাইগারদের লক্ষ্য নিয়ে পাল্টা প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না, এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না। এই ম্যাচ থেকে শুধু জিততেই চাই।’

ভারতের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ পাবে না মুশফিকুর রহিমকে। অভিজ্ঞ এই ক্রিকেটার না থাকায় ম্যাচে প্রভাব পড়বে কি না? সাকিব অবশ্য এর উত্তর দিলেন নিজের ঢঙেই, ‘আমার মনে হয় রাজ ভাই ওইদিন একটা ভালো কথা বলছে যারা জাতীয় দলে খেলে সবাই যোগ্য। এখানে অভিজ্ঞ, অনভিজ্ঞ, অভিজ্ঞতা নেই, নতুন-পুরাতন এগুলো নিয়ে আসলে চিন্তা করার না। যদি দল হিসেবে খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১০

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১১

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১২

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

১৩

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

১৪

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

১৫

বাবার মামলায় থানা হাজতে থাকা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

আ.লীগের সাবেক এমপিকে শ্যোন অ্যারেস্ট দেখাল পুলিশ

১৭

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

১৮

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

১৯

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

২০
X