স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অবসর নিয়ে এবার বিস্ফোরক তথ্য জানালেন সাকিব!

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আর মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। যদিও সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এবার জানালেন, কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি।

সাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনো বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।’

সাকিব জানিয়েছেন, তিনি চান দেশের মাটিতে বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেটজীবনের শেষ ম্যাচটি খেলতে। তার ভাষায়, ‘হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

ক্যারিয়ারের শেষদিকে সমর্থকদের মধ্যে একটা কথা বেশ প্রচলিত হয়। তা হলো, সাকিব আল হাসানের প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে নাকি থাকে টাকার হিসাব। এমনকি তার নাম পড়ে যায় ‘শোরুম আল হাসান’। তবে সত্য হলো, সাকিবই ছিলেন বাংলাদেশের প্রথম প্রকৃত বাণিজ্যিক সুপারস্টার। মাঠে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও নিজের সাফল্যকে যেভাবে অর্থে রূপ দিয়েছেন, তা তার আগে আর কেউ পারেননি।

সাকিব বলেন, ‘আমার মনে হয়, এসব আসলে কিছু সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম বানিয়ে তুলেছে। ফলে মানুষ এমনটা ভাবতে শুরু করেছে। কারণ, বাংলাদেশে আমি যেভাবে কাজ করেছি, সেটা আগে কেউ করেনি। তাদের কাছে বিষয়টা ছিল নতুন, আর সেটা হজম করাও তাদের জন্য কঠিন ছিল। এখন যদি অন্য কেউ একইভাবে (ব্র্যান্ড প্রচার) করে, তাতে মানুষের তেমন প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমি যেহেতু প্রথম ছিলাম, সেটাই ছিল একদিকে ভালো আবার অন্যদিকে খারাপও।’

তিনি আরও বলেন, ‘তবে এটাও সত্য, মানুষ তাদের মতো করে ভাবতে পারে। আমি তাতে বিচলিত নই। মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামায় না। আমি শুধু আমার কাছের মানুষরা কী ভাবছে, সেটাতেই আগ্রহী। আর আমার মনে হয়, ওদের কেউই এভাবে ভাবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X