মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত

তারকা ক্রিকেটারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলই প্রোটিয়া সিরিজের পর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে অংশ নেবে।

ঘোষিত দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান বাবরের হলেও স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার মুখে পড়ে ছিলেন তিনি। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ পাননি বাবর। তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর আবার বাবরের দলে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

শুধু বাবরই নন, পেসার নাসিম শাহও ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। গত এশিয়া কাপে ইনজুরির কারণে তিনি ছিলেন বাইরে। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সিপিএলে ২০ উইকেট নেওয়া অফ স্পিনার উসমান তারিক। মূল দলে জায়গা পাননি ফখর জামান ও হারিস রউফ -তারা থাকবেন রিজার্ভে। বাদ পড়েছেন তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস।

পাকিস্তানের টি–টোয়েন্টি দল: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক। রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম

পাকিস্তানের ওয়ানডে দল: শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X