বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন তানজিম 

তানজিম সাকিব। ছবি : সংগৃহীত
তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

যেভাবে বোলিং শুরু করেছিলেন তাতে কে বলবে তানজিম সাকিব আজ নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। নেমেই দারুণ বোলিংয়ে ফেরালেন ওয়ানডেতে দশ হাজার রানের মালিক রোহিত শর্মাকে। বোঝালেন কেন তাকে বাংলাদেশের পরে পেস তারকা ভাবা হয়। আজ ভারতের বিপক্ষে নিজের প্রথম দুই ওভারেই মুগ্ধ করেছেন ক্রিকেট ভক্তদের আর উপহার হিসেবে পেয়েছেন নামের পাশে দুই উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটের নিজের শুরুটা দারুণভাবে রাঙালেন এই অভিষিক্ত পেসার। ব্যাটিংয়ে নেমেও ভারতের মতো দলের বোলিং লাইনের বিপক্ষে খেলেন ৮ বলে ১৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। বোলিংয়েও শুরুতেই তার ঝলক। প্রথম ওভারেই রোহিত শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার।

তানজিমের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। নিজের পরের ওভারে আবারও ঝলক দেখান তানজিম। এবার তিলক ভার্মাকে সাজঘরের পথ দেখিয়েছেন এই পেসার।

ভারতের ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত এক ইনসুইংগারে তিলককে আউট করেন সাকিব। অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে যাবে ভেবে বল ‘লিভ’ করতে গিয়ে বোল্ড হন তরুণ এই ব্যাটার। দারুণ সব ডেলিভারিতে বোকা বানান ক্রিজে থাকা দুই ব্যাটার গিল ও রাহুলকে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আর কোন উইকেট পাননি তিনি।

১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬৪ রানে ২ উইকেট। গিল ৩৬ ও রাহুল ১৫ রানে অপরাজিত আছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৫ রান করে বাংলাদেশ। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়লেও টাইগারদের পথ দেখান অধিনায়ক সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়।

সাকিব ৮০ রান করে ফিরলে হৃদয় ফেরেন ৫৪ রানে। এরপর বাংলাদেশকে টেনে নিয়ে যান নাসুম আহমেদ। আন্তর্জাতিক সর্বোচ্চ ৪৪ রান করার পথে তাকে সঙ্গ দিয়েছেন শেখ মেহেদী এবং তানজিম সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১০

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১২

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১৩

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১৪

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৫

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৬

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৭

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৮

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১৯

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X