স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

আবারও ৭-তে বাংলাদেশ

ভারতকে হারিয়ে আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে  ৭-এ ফিরল টাইগাররা। ছবি : সংগৃহীত
ভারতকে হারিয়ে আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭-এ ফিরল টাইগাররা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। টুর্নামেন্টের সুপার ফোরের লড়াইয়ে টানা দুই ম্যাচ হেরেছে তারা। টাইগারদের এশিয়া কাপ ব্যর্থতার প্রভাব পড়েছিল আইসিসি প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। এক ধাপ অবনমন হয়েছিল সাকিব আল হাসানের দলের। তবে গতকাল শুক্রবার রাতেই আগের স্থান ফিরে পেয়েছে বাংলাদেশ দল। এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পর আবারও ৭-এ ফিরল টাইগাররা। আগের মতো ৮-এ ফিরেছে শ্রীলঙ্কা। ৩৭ ম্যাচে লঙ্কানদের রেটিং পয়েন্ট এখন ৯৩। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ের বাংলাদেশের সংগ্রহ ৩৩ ম্যাচে ৯৪ রেটিং পয়েন্ট। আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় দুঃসংবাদ পায় পাকিস্তান।

বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে হেরে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নেয় বাবর-শাহীনরা। এশিয়া কাপের শুরুতে ওয়ানডে সংস্করণে শীর্ষে অবস্থান করা পাকিস্তান দুই ধাপ নিচে নেমে গেছে। তারা ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছে।

পাকিস্তানের কাছে শীর্ষস্থান হারানো অস্ট্রেলিয়া নিজেদের রাজত্ব পুনরুদ্ধার করেছে। আর বর্তমানে দুইয়ে আছে রোহিত শর্মা-বিরাট কোহলির ভারত।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১০

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১১

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১২

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৩

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৪

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৫

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৭

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৮

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৯

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

২০
X