কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

একসময়ের ময়লার ভাগাড় আজ মাঠ, চলছে জমজমাট ক্রিকেট

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ব্যাট হাতে চার-ছয়ের ঝড়, শ্বাসরুদ্ধকর লড়াই আর দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাস—দেখে মনে হতে পারে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলছে। অথচ দৃশ্যটি গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকার। একসময় এটি ছিল ময়লার ভাগাড়, আজ সেই জায়গাই রূপ নিয়েছে বিশাল খেলার মাঠে। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই মাঠেই পর্দা উঠেছে এশিয়া মহাদেশের প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (টেপ বল) টুর্নামেন্টের।

এবারের আয়োজনে অংশ নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের খেলোয়াড়রা, সঙ্গে রয়েছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক তারকারাও। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই আয়োজনে সবচেয়ে বড় টেপ বল টুর্নামেন্ট হিসেবে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে খেলাপ্রেমীদের মধ্যে।

দেশের ৮টি বিভাগীয় দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে খুলনা বিভাগ দারুণ নৈপুণ্যে শরীয়তপুর দুরন্ত ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত ২০ ওভারে খুলনা দল প্রথমে ব্যাট করে ২০৯ রানের টার্গেট দেয়। জবাবে খেলতে নেমে শরীয়তপুর একাদশ ১৮৪ রানে অলআউট হয়।

মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও খালেদ মাসুদ পাইলট। তারা প্রায় ২০ হাজার উচ্ছ্বসিত দর্শকের সঙ্গে বসে উপভোগ করেন এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সারোয়ার হোসেন আকুল এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সাইজুদ্দিন আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং এই উদ্যোগকে ‘এশিয়ার টেপ বল বিপ্লবের সূচনা’ হিসেবে অভিহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X