স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গামিনিকে আনুষ্ঠানিক বিদায় জানাল বিসিবি

গামিনির হাতে স্মারক তুলে দিচ্ছেন বিসিবির কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
গামিনির হাতে স্মারক তুলে দিচ্ছেন বিসিবির কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের মাটিতে তার পদচিহ্ন ছড়িয়ে আছে প্রায় সর্বত্র—মিরপুরের উইকেট থেকে শুরু করে বিশ্বকাপের আয়োজন পর্যন্ত। দীর্ঘ ১৬ বছরের যাত্রা শেষে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্কের ইতি টানলেন শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয় তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে বিসিবির কর্মকর্তারা তার হাতে স্মারক তুলে দেন কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে। মাঠকর্মী ও সহকর্মীরাও বিদায়ী সহকর্মীকে জানালেন শুভকামনা।

২০০৯ সালে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন গামিনি। এরপর থেকে দেশের ক্রিকেটের প্রায় সব গুরুত্বপূর্ণ ম্যাচ ও টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তিনি—৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ৬৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির উইকেট প্রস্তুত করেছেন এই অভিজ্ঞ কিউরেটর। দায়িত্ব পালন করেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ ও একাধিক বিপিএল আসরে।

তবে শেষ কয়েক বছর তার জন্য ছিল চ্যালেঞ্জে ভরা। মিরপুরের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা, বিশেষ করে ধীর ও স্পিন সহায়ক পিচ নিয়ে ক্রিকেটার ও বিশেষজ্ঞদের মন্তব্য—সবকিছুই গামিনির কাঁধে বাড়তি চাপ হিসেবে জমা হয়।

যদিও চলতি বছরের জুলাইয়ে বিসিবি তার চুক্তি আরও এক বছর নবায়ন করেছিল, পরে বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও দায়িত্বের সীমাবদ্ধতা তৈরি হওয়ায় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে গামিনিকে।

বর্তমানে দেশের মাঠ ও উইকেট তদারকির দায়িত্বে আছেন আইসিসির সাবেক কিউরেটর টনি হেমিং, যার যোগদানের পর থেকেই গামিনির কাজের পরিধি ক্রমশ কমে আসে।

১৬ বছর ধরে বাংলাদেশের ক্রিকেট মাটির নেপথ্যে থেকে যে মানুষটি একের পর এক আন্তর্জাতিক আসরকে সফলভাবে সাজিয়ে তুলেছিলেন, তার প্রস্থান নিঃসন্দেহে একটি যুগের সমাপ্তি—যে যুগে গামিনি ডি সিলভা ছিলেন মিরপুরের ‘অদৃশ্য কারিগর’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X