স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

৩৪ দলের হয়ে মাঠ মাতানো তারকা ক্রিকেটারকে দলে নিল সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা সব লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে খেলা হয়নি আইপিএল। সেটি ছাড়া বিপিএল, পিএসএল, সিপিএল মাতানো তারকা পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স।

বিদেশি ক্রিকেটার হিসেবে সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকে নিজেদের করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের খ্যাতি দীর্ঘদিন ধরেই। ৩৪৮ ম্যাচ খেলা এই পাক পেসার এখন পর্যন্ত শিকার করেছেন ৪০৯ উইকেট। বিপিএলে এর আগে চিটাগং ভাইকিংস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের দলে ছিলেন তিনি। এবারও সিলেট দলে থাকলেও খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে।

অন্যান্য দলগুলোও ক্রিকেটারদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। গত আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও বর্তমানের আলোচিত ব্যাটার সাইফ হাসানকে। সিলেট টাইটান্স সিলেটেরই ছেলে নাসুমের সঙ্গে দলে নিয়েছে টাইগার অলরাউন্ডার মিরাজকে। আরেক অলরাউন্ডার শেখ মাহেদী ও স্পিনার তানভীরকে দেখা যাবে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X